Greeting
Last Comment
Announce
Who's Online?
Visitor: 1

Tear of a virgin is pure toxic and artistic.
চিন্তা ক্রোধ প্রভৃতি কারণে নিরানন্দ হয়ে গোমড়া মুখে কথা বল কেন?
জলদগম্ভীর কণ্ঠস্বর, কথায় গুরুগম্ভীরতা, চলনে গম্ভীর ভাব,
ঘোরালো মুখ তোমার ডাগর নয়নে ক্রোধ অভিমানে ভরা,
ধ্যানগম্ভীর চাল দেখে মনে হয়, তুমি গম্ভীর প্রকৃতির নারী।
তোমাতে চপলতা এবং লঘুতার অভাব আছে,
পরিবেশের যত গাম্ভীর্য তোমার মাঝে,
তবুও তুমি প্রাণবন্ত এবং প্রশান্তভাবে ধ্যানরত।
বিচ্ছেদ তোমার অনুপস্থিতিতে যে দিকে তাকাই সবি শূন্য লাগে,
শূন্যতায় অসন্তোষহেতু অপ্রসন্নতা পরিবেশে গাম্ভীর্যতার সূচনা করে,
তোমার বিরহে বিষাদগম্ভীর পরিবেশে বসত করে আমিও ভাবগম্ভীর হব।
মানসী,
আজ কত দিন হয় তোমার সাথে দেখা হয়নি,
মনের কথা খুলে বলতে পারিনি।
কি যেন কানে কানে বলতে চেয়েছিলে,
যে দিন তিলাঞ্জলি বলেছিলাম,
আমি জানতাম সে বিদায় শেষ বিদায় ছিল,
আমি জানতাম তারপর আর দেখা হবেনা,
হলেও অজানার মত হবে,
তবুও বলেছিলাম আবার দেখা হবে।
কত কথা মনে জমেছে কত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে,
বলব কা’রে চিন্তার প্যাঁচে কা’রে পেঁচাব জানিনা,
মনের কথা খুলে বলতে পারিনি,
মনে আজ চিন্তার ঢেউ দেয় দোল,
আর কি লিখব জানিনা
আজ এখানেই টানছি ইতি কবিআব্দুল।।
মন বিমনা হয়েছে তাই আমি বাগিচায় হাটতে গিয়েছিলাম,
একা হাটতে পারিনি কত জন কত কি জিজ্ঞেস করল,
গাছের ছায়ে বসে ফুল কলি ভ্রমরে মিলন দেখে প্রাণবন্ত হতে পারিনি।
বুকরে ভিতর শূন্যতা এবং শুষ্ক ভাবা তাই ঝিলের পাশে গিয়েছিলাম,
সামান্য স্বচ্ছ জল পান করে তৃষ্ণা মিটিয়ে তৃপ্তির দীর্ঘশ্বাস ছাড়া জন্যে,
পানিতে হাত দিতে পারিনি চৌপাশে মরীচিকা ছিল,
তবুও অনেক কষ্টে অঞ্জলিতে পানি লয়ে পান করতে পারিনি,
দুপুরের ঠাঠাপড়ারোদ্দুরে ঝিলের জল গরম হয়েছিল।
হতাশ হয়ে আবার হাটছি দেহে ক্লান্তি, আমি একটু বিশ্রাম করতে চাই,
কিন্তু হায় যেদিকে তাকাই শুধু ব্যস্ততা দেখতে পাই,
সবাই তাড়াতে আছে কারু মনে যেন শান্তি নাই।
2009-04-10 @ 08:04:35 pm
by লীংকন
হয়তঃ দেখা হবে, কিন্তু ...
2008-09-18 @ 10:34:59 pm
by সুজা মিয়া
Thank you miahvai
2008-06-08 @ 09:02:58 pm
by kobiabdul
আধ্যাতিক...
2008-05-21 @ 10:54:37 pm
by মিয়া ভাই
যারা নিজ ইচ্ছায় চলে যায় ফিরে ...
2008-05-21 @ 10:51:47 pm
by মিয়া ভাই