Greeting

This BLOG is more like my fan club. Please join and tell your friends to join. We’ll have fun. kobiabdul@hotmail.co.uk

Announce

Last Comment

Who's Online?

Member: 0
Visitor: 1

http://i278.photobucket.com/albums/kk84/kobiabdul_album/102.jpg
Posts displayed of the category: Premer kobita

15 Sep 2008 


 

এখানে আরো নতুন কবিতা আছে


 

ধীরগামিনীর মত হাবভাব তোমার বিধুবদন গম্ভীর ও বিষণ্ণ,

চিন্তা ক্রোধ প্রভৃতি কারণে নিরানন্দ হয়ে গোমড়া মুখে কথা বল কেন?
জলদগম্ভীর কণ্ঠস্বর, কথায় গুরুগম্ভীরতা, চলনে গম্ভীর ভাব,
ঘোরালো মুখ তোমার ডাগর নয়নে ক্রোধ অভিমানে ভরা,
ধ্যানগম্ভীর চাল দেখে মনে হয়, তুমি গম্ভীর প্রকৃতির নারী
তোমাতে চপলতা এবং লঘুতার অভাব আছে,
পরিবেশের যত গাম্ভীর্য তোমার মাঝে,
তবুও তুমি প্রাণবন্ত এবং প্রশান্তভাবে ধ্যানরত
বিচ্ছেদ তোমার অনুপস্থিতিতে যে দিকে তাকাই সবি শূন্য লাগে,
শূন্যতায় অসন্তোষহেতু অপ্রসন্নতা পরিবেশে গাম্ভীর্যতার সূচনা করে,
তোমার বিরহে বিষাদগম্ভীর পরিবেশে বসত করে আমিও ভাবগম্ভীর হব


kobiabdul · 5271 views · 53 comments
Categories: Kobita, Bangla Poem, Premer kobita
14 Sep 2008 


মানসী,
আজ কত দিন হয় তোমার সাথে দেখা হয়নি,
মনের কথা খুলে বলতে পারিনি
কি যেন কানে কানে বলতে চেয়েছিলে,

যে দিন তিলাঞ্জলি বলেছিলাম,
আমি জানতাম সে বিদায় শেষ বিদায় ছিল,
আমি জানতাম তারপর আর দেখা হবেনা,
হলেও অজানার মত হবে,
তবুও বলেছিলাম আবার দেখা হবে
কত কথা মনে জমেছে কত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে,
বলব কারে চিন্তার প্যাঁচে কারে পেঁচাব জানিনা,
মনের কথা খুলে বলতে পারিনি,
মনে আজ চিন্তার ঢেউ দেয় দোল,
আর কি লিখব জানিনা
আজ এখানেই টানছি ইতি কবিআব্দুল।।


17 Jul 2008 

Lover I am roving,
Eyes are arid, soul is restless,
Mind is full of thoughts.
The empty sky is full of dreams,
At dark night,
The moon glows, and the stars twinkles,
During the day, sun always shines.
In rain, fun lover are having fun, they are joyous,
Waiting for me my ladylove is full of love,
She is precious, beauty in veil,
I know,
Rosy lip does, but her eyes never lies.
 


kobiabdul · 577 views · 5 comments
Categories: Kobita, Premer kobita, Love poems
18 Jun 2008 

প্রেম, হে প্রেম ভালোবাস আমায় তুমি ঘৃণা করনা,
উদাস আমি বুকে আমার নিদারুণ জ্বালা,
আমার প্রিয়ার তরে অধীর হয়েছি
আমি হব প্রাণহীন মাটি যেমন আকুল হয়ে মাগে পালা
প্রেমহীন জীবন, স্বপ্নহীন নয়ন,
আত্মা কালাপানিতে ডুবে আছে আনন্দসলিল চাই হতে উজালা,
সাথীহীন পথিকের মত দিশাহারা,
আমি সুখেরবাসর খুঁজছি পথ চিনিনা দিশা দাও মাওলা
প্রেমহীন জীবন মরুভূমি,
গন্তব্য অনেক দূর জানি মরীচিকা প্রতি বাঁকে সমরস চাই বালা,
নৈরাশ মন, রংহীন স্বপ্ন নির্জন রজনী যন্ত্রণাদায়ক জানি,
তারা কাঁদে আমার দুঃখে শশিকলা
প্রেম প্রেমময়ীর মাঝে আছে প্রেমে বেদনা,
প্রেম মাত্র এক অনুভূতি জানি নারী হল সজলা,
আলো পানি বাতাসে আছে প্রেম জীবন দান করে প্রাণবন্ত,
অর্থ জানলে প্রেম হয় জপলীলা


17 Jun 2008 

আজ আমি উদাস, জানি তুমি কারণ জাননা,
তোমার বিরহে বিরহী হয়ে আমি কালাপানিতে সাঁতার কাটছি,
হয়ত তুমি চাওনি, কিন্তু তুমিই আমাকে ভাসিয়েছ নয়নজলে,
তাই পাপিয়ার মত অতৃষ্ণ আমি বিরহবেদনায় হয়েছি বিমনা
নির্জনে বসে কাঁদি, আমার নয়নে জল আসেনা,
কেন আসেনা তুমি জান, কারণ তোমার নয়ন জল নোনা


kobiabdul · 1560 views · 16 comments
Categories: Kobita, Premer kobita

1, 2, 3  Next page